spot_img
spot_img

টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি

টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক বলছে ঢাকার অবস্থান ২০।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার বলছে, বায়ু দূষণে আজ কুয়েত সিটি ১৩৯ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১২২। সমান স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের চেংদু শহর।

এছাড়া ১০৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আর পঞ্চম স্থানে ১০৫ স্কোর নিয়ে আছে চীনের সাংহাই।

এদিকে, ৭৬ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ২০ নম্বরে। যা মাঝারি দূষণ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ