spot_img
spot_img

কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) জ্যাকব ইতাতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানায়।

রোববার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত বুধবার ঈদুল আজহার দিন ইরাক থেকে আসা অভিবাসী সালমান মোমিকা স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কুরআনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মুসলিম দেশগুলো ইতিমধ্যে কড়া নিন্দা জানিয়েছে।

এ ঘটনার পর গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, ‘বাকস্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করার আহ্বান জানিয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ