spot_img
spot_img

রামেকে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। আর আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর ছয়, নাটোরের এক, নওগাঁর দুই, পাবনার পাঁচ এবং এবং কুষ্টিয়ার এক রোগী ছিলেন।

গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ