spot_img
spot_img

করোনার বুস্টার ডোজ দেবে ব্রিটেন

ব্রিটেন করোনার বুস্টার ডোজ দেবে। তিন কোটির বেশি মানুষকে এই ডোজ দেওয়া হবে।

রোববার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে খবরে জানানো হয়।

ব্রিটেনে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে।

প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকাদানও শুরু হয়।

যুক্তরাজ্যে ৪৬ মিলিয়নের বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ। আর ৩৭ মিলিয়নের বেশি মানুষ টিকার উভয় ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৭০ শতাংশের বেশি।

ব্রিটেনে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ১ লাখ ২৯ হাজার ৭০০ জন মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ