spot_img
spot_img

ওয়াশিংটন ডিসিতে সন্ত্রাসী হামলায় নিহত ১; আহত ৫

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সন্ত্রাসীদের বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। স্থানীয় সময় সোমবার (২ জুলাই) রাতে ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বাংশে হামলা ও হতাহতের এ ঘটনা ঘটে। হামলার ঘটনাস্থলটি আমেরিকার ক্যাপিটল হিল থেকে খুব দূরে নয়।

আজ মঙ্গলবার (২ জুলাই) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির এফ স্ট্রিট এনই’র ১৫০০ ব্লকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন পুলিশ প্রধান রবার্ট জে. কন্টি।

সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোলাগুলির ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা জানা যায়নি।

কন্টি আরও বলেন, গোলাগুলির কারণ এখনও জানা যায়নি এবং পুলিশিএখনও জানে না যে, গোলাগুলিতে জড়িত অপরাধীরা একে অপরকে আগে থেকেই চিনত কি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ