spot_img

আজ তারেক রহমান-জোবাইদার মামলার রায়; আদালতে নিরাপত্তা জোরদার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে আজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মাদ আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। বিএনপির আশঙ্কা, সরকারের নীলনকশায় পরিচালিত তথাকথিত বিচার প্রক্রিয়ায় তাদের ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হতে পারে। আর রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি ১৩ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছে দুদক।

এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মুহাম্মাদ আছাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে তারেক-জোবাইদার মামলার রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৪২ জন সাক্ষ্য দেন।

এদিকে গুরুত্বপূর্ণ এ মামলার রায় ঘিরে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের গারদের তদারকি অফিসার পুলিশ পরিদর্শক ফারুকুল ইসলাম এ বিষয়ে বলেন, রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আদালত প্রাঙ্গণে দেখা যায়, আজ বুধবার (২ আগস্ট) সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ