যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের পর এবার জামিনে মুক্তি পেয়েছেন যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কারা হেফাজত থেকে মুক্তি পান সম্রাটের অন্যতম সহযোগী খালেদ।
খালেদ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি এবং সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সম্রাটের হয়ে ক্যাসিনো চালাতেন ও চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে।
২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেফতার করা হয় সম্রাটকে। ওই দিনই গ্রেফতার হন খালেদসহ আরও ১১ জন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, মানি লন্ডারিং, অস্ত্র, মাদক আইন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ খালেদের বিরুদ্ধে মোট সাতটি মামলা হয়।











