spot_img

পরিবারের সবার ছোট শাওনকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা

পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে নিহত শাওনকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা ফরিদা বেগম।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে শাওনের ভাই ফরহাদ এসব কথা জানান।

তিনি বলেন, আমরা তিন ভাই এক বোন ছিলাম। শাওন সবার ছোট। তাই সে সবার আদরের ছিল। তাকে হারিয়ে মা পাগল হয়ে গেছে। কাল থেকেই বার বার জ্ঞান হারাচ্ছেন।

ফরহাদ বলেন, আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমাদের জানা ছিল না শাওন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কাল ছবি দেখার পর জানতে পারলাম সে যুবদল করে।

শাওনের আরেক ভাই মিলন বলেন, আমরা জানতাম না সে রাজনীতি করতো কি-না। আমার ভাইকে হত্যার বিচার চাই।

শাওনের মামা মোতাহার হোসেন বলেন, একই পরিবারে চারটি শোক বইতে হচ্ছে বোন ফরিদাকে। কিছুদিন আগে স্বামীকে হারিয়েছেন। তার আগে এক মেয়েকে হারিয়েছেন। এরপর এক ছেলেকে হারান। সবশেষে শাওনকে হারিয়েছেন। এত শোক কীভাবে সইতে পারে একজন মানুষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ