spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

কোনোমতেই থামছে না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশব্যাপী সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ১৭ জন, বাকি ৪ জন ঢাকা সিটির বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৮ জনে।

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৮২ এবং ঢাকার বাইরে ১ হাজার ১৬৭ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জনে।

এদিকে বর্তমানে ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১১ লাখ ৮ হাজার ৪০৪ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ