সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করে না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংবাদমাধ্যম স্বাধীন। কোন সংবাদ আপলোড করবে, কোন সংবাদ ডাউনলোড করবে, কোন সংবাদ ছাপবে বা ছাপবে না, এটি তাদের নিজস্ব বিষয়। এ ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করে না।
তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গণমাধ্যমকে আমরা কোনো রকম কন্ট্রোল করতে চাচ্ছি না, করছিও না।’











