spot_img
spot_img

শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: এমপি সিরাজ

বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, প্রকৃত শ্রমিকদের যথার্থ মূল্যায়ন করতে হবে। শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তারা দেশের সম্পদ। শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতির অনেকটাই নির্ভরশীল।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে করতোয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

সিরাজ বলেন, শ্রমিক সংগঠনগুলোকে লক্ষ রাখতে হবে কোনো শ্রমিক যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে। মাদক শুধু একজন শ্রমিককে নয় তার পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও বলেন, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু। এডহক কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম বাবলু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুসহ আরও অনেকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ