বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে: সাধন চন্দ্র মজুমদার

এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে বলে মত প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, অসাম্প্রদায়িক রাজনীতির দেশ বাংলাদেশ। এ দেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা সার্কিট হাউজে হিন্দু ধর্মাবলম্বীদের পুজা উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সারা দেশের ন্যায় নওগাঁয় ‘দুর্গোৎসব’ উপলক্ষে সাজ সাজ রব বিরাজ করছে। জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁ জেলায় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ