বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ১২৭ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে আমেরিকা-ইউক্রেন-তুরস্ক ও ইরান।
এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ৭৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার।











