spot_img

নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করল ভারতের বিএসএফ সেনা

নিজের বন্ধুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করলেন সুরেশ কুমার (৪১) নামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চরভদ্র ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, আত্মহত্যাকারী ওই ভারতীয় বিএসএফ সদস্যের বাড়ি রাজস্থানে। তিনি মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চরভদ্র ক্যাম্পে কর্মরত ছিলেন। সংযুক্ত ছিলেন বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নে।

সোমবার সন্ধ্যায় হঠাৎ গুলির আওয়াজ শুনে সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন ওই জওয়ান মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে কি কারণে ওই সেনা আত্মঘাতী হলেন তা জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ