স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলমান কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পোপ ফ্রান্সিসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্য অংশগ্রহণ করলেও এতে প্রবেশ করতে দেওয়া হয়নি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক মন্ত্রীকে।
সোমবার (১ নভেম্বর) কারিন এলহারার নামে ওই মন্ত্রীকে সম্মেলনস্থল থেকে ফিরে যেতে হয়।
জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর সম্মেলনস্থলে পৌঁছালেও সেখানে ঢুকতে পারেননি ইসরাইলের এই মন্ত্রী। কারণ হিসেবে বলা হয়েছে- হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশের কোনো সুযোগ নেই।
জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে না পেরে ইসরাইলি এ মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্ষোভ ঝাড়েন। তিনি লিখেন, এটি খুবই দুঃখের বিষয় যে, নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে (হুইলচেয়ারে করে) প্রবেশের সুযোগ রাখে না জাতিসংঘ।
এই ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধি দলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করবেন তারা।
ওই কর্মকর্তা জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন- কারিন এলহারারকে প্রবেশের সুযোগ করে দেওয়া না হলে মঙ্গলবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন না তিনি।












