spot_img
spot_img

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় এবারও প্রথম মাদরাসা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মাদরাসা শিক্ষার্থী জাকারিয়া। ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর মোট ১০০.৫। তিনি দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ফল প্রকাশ করার পর এ তথ্য জানা যায়।

এ বছর ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ।

ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ