spot_img

কনক সারোয়ার ও মেজর দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করার অভিযোগ করা হয়েছে। এছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান বলেও অভিযোগ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ