বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসচিব ও জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেছেন, শায়খুল হাদীস পরিষদ সারাদেশে আকাবীরে দেওবন্দের চিন্তাধারা নিয়ে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে হতাশাজনক পরিস্থিতিতে এক নবজাগরণ সৃষ্টি করবে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৩টা থেকে ঢাকার উত্তরায় বাবুস সালাম ফাউন্ডেশন মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ উত্তরা জোনের উদ্যোগে আয়েজিত “আকাবীরে দেওবন্দের চিন্তাধারা ও আজকের প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির উত্তরা জোনের আহ্বায়ক মুফতী আনীসুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মুফতি নেয়ামতুল্লাহ আমীন ও মাওলানা মুর্শিদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দারুল উলুম করাচির নায়েবে মুফতী আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইকরা টিভি ইউকের আলোচক মুফতী আব্দুল মুনতাকিম, শায়খুল হাদীস পরিষদের আহ্বায়ক মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বাইতুল উলুম, ঢালকানগর মাদরাসার মুফতী হাবীবুল্লাহ মিসবাহ।
অনুষ্ঠানে “আকাবীরে দেওবন্দের চিন্তাধারা ও আজকের প্রেক্ষিত” বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন মুফতী জহির ইবনে মুসলিম।
আলোচনা সভায় আরও আলোচনা করেন মারকাজুশ শায়খ জাকারিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এর পুত্র মাওলানা মাহবুবুল হক, টঙ্গী দারুল উলুম সাতাশ মাদরাসার মুহতামিম মুফতী মাসুদুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন, শায়খুল হাদীস পরিষদের সদস্য সচিব মাওলানা হাসান জুনাইদ, মাদরাসাতুর রহমানের মুহতামিম মাওলানা বখতিয়ার হুসাইন সরদার, মাওলানা নুরুল ইসলাম কাসেমি, ৫০ নং ওয়ার্ড উলামা পরিষদের সভাপতি মাওলানা জাকির হুসাইন কাসেমী, ৪৯ নং ওয়ার্ড উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মুফতী জহির ইবনে মুসলিম,দারুণ আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, লেখক সৈয়দ শামসুল হুদা, মাওলানা নাজমুল হাসান, আমিরুদ্দীন ফয়েজি প্রমুখ।











