ঢাকায় অবরোধ সমর্থনে কমলাপুর, আজিমপুরসহ বিভিন্ন স্পটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। দেশব্যাপী অবরোধের শেষ দিনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মো. শাহজাহান, মতিউর রহমান, এডভোকেট রিয়াজ উদ্দিন, মির্জা হেলাল প্রমুখ

কমলাপুরে রেল ও সড়ক অবরোধ
সকালে রাজধানীর কমলাপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, শামছুল বারী, মুহাম্মদ নুরুদ্দিন, সোহেল রানা মিঠু, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেন প্রমুখ।
আজিমপুরে সড়ক অবরোধ
রাজধানীর আজিমপুর প্রধান সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, মজলিসে শুরা সদস্য মতিউর রহমান, শামীমুল বারী, আনিসুর রহমান, আব্দুল ওহাব, রবিউল ইসলাম প্রমুখ।
ধানমন্ডিতে সড়ক অবরোধ
ধানমন্ডি ও হাজারীবাগের সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্যবৃন্দ মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, আখতারুল ইসলাম, শহিদুল ইসলাম, মাহফুজ আলম, এডভোকেট জোবায়দুর রহমান, মোহাম্মদ কাওছার প্রমুখ।










