বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

গাজ্জার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত

ফিলিস্তিনের গাজ্জায় ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৫ সেনা হতাহত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।

বিবৃতিতে বলা হয়, আল-কাসসাম যোদ্ধারা একটি জটিল অভিযানে অংশ নিয়ে প্রথমে ইহুদিবাদীদের একটি সাঁজোয়া যানে আল-ইয়াসিন ১০৫ শেল দিয়ে আঘাত হানেন। এরপর তারা একটি ঘরে ঘাঁটি গেড়ে অবস্থান করা ১২ ইসরাইলি সৈন্যর ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালান। এসব হামলায় সব ইহুদিবাদী সেনা নিহত অথবা আহত হয়।

বিবৃতিতে আরও বল হয়, উত্তর গাজার জাবালিয়া এলাকায় এসব হামলা হয়। এ সময় হামলা থেকে রক্ষা পাওয়া তিন ইসরাইলি সেনা কোনোমতে একটি মেরকাভা ট্যাংকের দিকে দৌড়ে পালাতে থাকলে উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন একটি বোমা নিক্ষেপ করে তাদেরকেও ঘায়েল করা হয়। তবে এসব ক্ষয়ক্ষতির কথা এখনও স্বীকার করেনি ইসরাইল।

এর আগে ইসরাইলের সেনাবাহিনী স্বীকার করেছে, গত অক্টোবর মাসে গাজ্জা উপত্যকা ও দক্ষিণ লেবাননে তাদের ৬২ সেনা নিহত হয়েছে। গাজ্জা যুদ্ধে একমাসে নিহতের দিক দিয়ে এটি ইসরাইলি সেনাদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত বছরের ডিসেম্বরে গাজায় ১১০ ইসরাইলি সেনা নিহত হয়েছিল।

সূত্র: পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img