spot_img

মহানবীর আদর্শকে বরণ করে নিলে পৃথিবী শান্তিময় হবে : মাওলানা যাইনুল আবেদীন

বিশিষ্ট লেখক, গবেষক ও প্রকাশক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, সম্পদের অধিকার ও নিরাপত্তা, যোগ্য লোকদের যথাস্থানে মূল্যায়ন পাওয়ার অধিকার, পিতা, স্বামী, পুত্রের সম্পদে নারীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারীদের মত প্রকাশের অধিকার ও প্রকাশিত মতামতের প্রতি সম্মান প্রদর্শনসহ সব ধরনের মানবাধিকার নিশ্চিত করেছেন। মহানবীর আদর্শকে বরণ করে নিলে পৃথিবী শান্তিময় হবে

শুক্রবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ‘সীরাতে নববীর আলোকে প্রচলিত মানবাধিকারের ধারণা’ শীর্ষক আলোচনা সভায় তিন এসব কথা বলেন।

যাইনুলন আবেদীন বলেন, আজকের যুগে জাতিসংঘের নেতৃত্বে যারা মানবাধিকার প্রতিষ্ঠার কাজ করছে তারা মূলত জালেমদের রক্ষা করার কাজ করছে। পৃথিবী যদি মহানবী সা. এর আদর্শকে নতুনভাবে বরণ করে নেয় তাহলে এই ভয়সংকুল পৃথিবীতেও শান্তি-নিরাপত্তা ফিরে আসবে, মানুষ তার নিজ নিজ অধিকার, সম্মান বুঝে পাবে।

ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সহ-সভাপতি হাফেজ আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর সেক্রেটারী মোফাচ্ছির হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ