spot_img
spot_img

ভারতীয় শাড়িসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এসময় ৬শ’ পিস ভারতীয় শাড়িসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিকালে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাসুদ রানা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিষ্ণপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। দীর্ঘদিন ধরে সে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রাইভেটকার চালকের ছদ্মবেশে ভারত হতে চোরাই পথে শাড়ি নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন মার্কেটে বিক্রি করে আসছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ