spot_img
spot_img

এবার আমেরিকায় হানা দিল ওমিক্রন

এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। তাই ‘ওমিক্রন’ সংক্রমণ রোধে আবারও কঠোর বিধিনিষেধের ঘোষণা দিতে যাচ্ছে সরকার।

বুধবার (১ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্টনি ফাউচি সাংবাদিকদের জানান, ২২ নভেম্বর একজন ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর শেষে ক্যালিফোর্নিয়া ফিরে আসেন এবং ২৯ নভেম্বর পরীক্ষায় তার ‘ওমিক্রন’ ধরা পড়ে। বর্তমানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সংক্রমিত ওই যাত্রীর সফরসঙ্গী বা তার সংস্পর্শে যারাই এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ব্যবহৃত টিকা ওমিক্রন থেকে জনগণকে কতটুকু রক্ষা করতে পারবে সে ব্যাপারে তথ্য জানতে গবেষকদের আরও দু’চার সপ্তাহ লাগবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ