spot_img
spot_img

বগুড়ায় ২৭৯ বস্তা সরকারি চাল উদ্ধার; আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২৭৯ বস্তা চাল উদ্ধারসহ পাচার ও কালোবাজারে বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুড়ারতাইর গ্রামের সড়ক থেকে চালগুলো উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, খামারকান্দি ইউনিয়নের মাগুড়ার তাইর গ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজে বিক্রি হচ্ছে- এমন সংবাদ পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সরকারি গুদামের সিলমোহর যুক্ত বস্তায় তোলা ত্রিশ কেজি ওজনের খাদ্যবান্ধব কর্মসূচির ২৭৯ বস্তা চালবোঝাই দুইটি ভটভটি (নসিমন) আটক করে। চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক (ডিলার) শাহজামাল স্বপনের গোডাউন থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে শহরের হাটখোলা এলাকার টিসিবির পরিবেশক (ডিলার) নজরুল ইসলামের গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর সরকারি চালগুলো জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ