spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ২৩

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২৩ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬৮১ জনে।

সোমবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার এক দশমিক ৫৬ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরের এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে তিনজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে দুজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন, শেভরন হাসপাতাল ল্যাবে তিনজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজন নতুন রোগী শনাক্ত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ