spot_img
spot_img

বগুড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি

স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ এর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে এসে আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (২ জানুয়ারি) রাতে মালগ্রাম ডাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাজমুল হাসান অরেঞ্জ তার লোকজন নিয়ে ডাবতলা গ্রামে বসে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে অরেঞ্জের মাথায় বন্দুক রেখে গুলি করে। এ সময় বাকিরা এগিয়ে গেলে তাদেরও লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হোন আপেল নামে আরও একজন। এছাড়া কুপিয়ে আহত করা হয় আরকে জনকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ