কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবিতে শিশুসহ তিনজন ইন্তেকাল করেছেন। এছাড়াও ১৫জন আহত হয়েছেন বলে জানা যায়। নিখোঁজ রয়েছেন আরও একজন। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রলারটি দাউদকান্দির হাসনাবাদ থেকে তিতাসের দড়িগাও গ্রামে যাত্রাকালে কাঁঠালিয়া নদীর অংশে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। এতে অন্তত ১৫ জন নারী পুরুষ আহত হয়েছেন। তিনজন নিহত হয়েছেন।











