spot_img

বাংলাদেশের ওপর কিছু দেশ কী কারণে অসন্তুষ্ট, সেটি শোধরানোর চেষ্টা করবো: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কিছু কিছু দেশ কী কারণে অসন্তুষ্ট সেটি আমরা শোধরানোর চেষ্টা করবো। তারা কোনও মিথ্যা তথ্যের ভিত্তিতে ক্ষুব্ধ হয়ে থাকলে আমরা তাদের সত্য তথ্য দিয়ে বোঝাবো।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি, তারা বুঝবে। কারণ ওই সব দেশের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে, তারা দায়িত্বশীলও বটে। তাছাড়া আমরা আমাদের দুর্বলতাগুলোও চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করব।

তিনি বলেন, কোন কোন দেশ বাংলাদেশের ওপর অসন্তুষ্ট এবং এর কারণ খুঁজে বের করে তাদের অসন্তুষ্টি দূর করার চেষ্টা করছে সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ