ঘন কুয়াশায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।
মঙ্গলবার (৩ জানুয়ারি) কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।











