spot_img
spot_img

২২ সালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিপিএম-পিপিএম পদক পেলেন ১১৫ পুলিশ কর্মকর্তা

২০২২ সালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-এ ভূষিত হয়েছেন ১১৫ পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন।

গত ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, পুলিশ সপ্তাহে এবার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন ১১৫ পুলিশ কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২৫ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ