spot_img
spot_img

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মো. মাহবুব হোসেন ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি আগামীকাল ৪ জানুয়ারি অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন মাহবুব হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ