spot_img
spot_img

হোমিওপ্যাথি অন্যতম চিকিৎসা পদ্ধতি হিসেবে কার্যকর; অবহেলার সুযোগ নেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, হোমিওপ্যাথি অন্যতম চিকিৎসা পদ্ধতি হিসেবে কার্যকর। একে অবহেলা করার সুযোগ নেই।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ম ও ২য় ব্যাচের চিকিৎসক নিবন্ধন সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বল্প খরচের চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথি গ্রামাঞ্চলে এখনো বেশ জনপ্রিয়। জটিল রোগী যারা অস্ত্রোপচার করতে চান না, তারাও চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথির উপর নির্ভরশীল। জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিস্কার করেন এবং সেখানে হোমিওপ্যাথির চর্চা বেশি হয় বলেও উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ