spot_img
spot_img

আরুরীকে হত্যার বিষয়ে যা বলছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ

গতকাল (রবিবার) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরুরীকে লেবাননের রাজধানী বৈরুতে হত্যা করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। আর এই হত্যাকাণ্ডকে একটি ‘সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়াহ। সেই সঙ্গে এই ধরনের হামলা লেবাননের সার্বভৌমত্ব ক্ষুন্ন করে বলে দাবী জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক টেলিভিশন বার্তায় এসব কথা বলেন হামাস প্রধান।

হানিয়াহ বলেন, “ইসরাইল আমাদের জনগণের বিরুদ্ধে তার আগ্রাসনের বৃত্ত প্রসারিত করেছে। এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড নাৎসি-জায়নবাদী দখলদারিত্বের দ্বারাই সম্ভব। তবে এই ধরনের হামলা আমাদের জনগণের ইচ্ছা, অবিচলতা ও প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম নয়।”

এদিকে, আরুরীকে হত্যার বিষয়টি গাজ্জায় হামাস-ইসরাইল যুদ্ধের মোড় পরিবর্তন করে দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে, হামাসের সিনিয়র সদস্য ইজ্জত আল রিশক এক বিবৃতিতে বলেন, “এমন হামলার মাধ্যমে এটি আরো একবার প্রমাণিত হল যে, গাজ্জা উপত্যকায় এতদিন ধরে আগ্রাসন চালালেও সেখানে যেকোনো ধরনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরাইল।”

সূত্র: জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ