spot_img

মসজিদের মিম্বরে বসে রাজনীতি করবেন না; মাঠে গিয়ে করুন: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ওয়াজ মাহফিলে ও মসজিদের মিম্বরে বসে রাজনীতি করবেন না। রাজনীতি করতে হলে মাঠে গিয়ে করুন। শেখ হাসিনার বিরুদ্ধে অযথা প্রোপাগান্ডা করবেন না।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরএলাহী ইউনিয়নে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামাদের সম্মান দিয়েছেন, কওমি শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। স্কুল-কলেজের পাশাপাশি মাদরাসা উন্নয়ন করছেন, মাদরাসাশিক্ষকদের শতভাগ বেতন দিচ্ছেন। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে আজকে ইসলামকে রিসার্চ করছেন।

মির্জা আবদুল কাদের বলেন, কোম্পানীগঞ্জের মাটিতে কোনো মাদককারবারিকে থাকতে দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ