spot_img

মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় টাঙ্গাইলের সেকান্দর আলী (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে আরও মারা যান ময়মনসিংহ সদরের চান মিয়া (৭০), রেহেনা আক্তার (৬৮), আব্দুল লতিফ (৫৫) ও ভালুকা উপজেলার আনসার আলী (৬০)।

তিনি আরও বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন আছে। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মাদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭৪৮টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ