spot_img
spot_img

খালেদা জিয়া গুরুতর অসুস্থ; মন্ত্রীরা মিথ্যাচার করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশে তার চিকিৎসা সম্ভব নয়। বিদেশেই একমাত্র তার চিকিৎসা সম্ভব।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি নেতারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে’- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, তথ্যমন্ত্রী যেন আওয়ামী লীগের ইভিএমের ন্যায় ভূমিকা পালন করছেন। যে প্রতীকেই বোতাম চাপ দেওয়া হোক না কেন তা যেমন নৌকায় চলে যায়। ঠিক তেমনি সারাদেশে নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যার বেসাতি করে যাচ্ছেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, দেশব্যাপী নিজেদের সন্ত্রাসীদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছেন, এটা কোন উন্নয়নের কাজ? এটা কি আইনসম্মত কাজ? বরং জনগণ এই রক্তাক্ত ঘটনাকে আওয়ামী আইনের শাসনের কাজ বলেই বিবেচনা করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ