বিএনপির লবিস্ট নিয়োগে অর্থ ব্যয়ের তদন্ত ও আইনী সক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কমিশনের ৯৩তম সভা শেষে গণমাধ্যমকর্মীদের আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি সচিব হুমায়ুন কবীর বলেন, ২০১৪ সাল থেকে ২০২০ পর্যন্ত আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখেছে কমিশন।










