spot_img
spot_img

২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা করল আমেরিকার ওয়াশিংটন

বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা দিলেন আমেরিকার ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউচার।

শনিবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এক বার্তায় আমেরিকার ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউচার বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলেও জানান এই মেয়র। একই সঙ্গে ২৬ মার্চকে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ