ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত বুচা শহরের একটি গণকবরেই প্রায় ৩০০ জনকে সমাহিত করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট এই শহরটি ইউক্রেনীয় সেনাবাহিনী পুনর্দখল করার পর এই তথ্য সামনে এসেছে।
রোববার (৩ এপ্রিল) বুচার মেয়রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বুচা শহরের মেয়র আনাতোলি ফেডোরুক শনিবার ফোনে বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, বুচায় আমরা ইতোমধ্যেই ২৮০ জনকে গণকবরে দাফন করেছি। ব্যাপকভাবে ধ্বংস হওয়া শহরের রাস্তাগুলো মরদেহে ছেয়ে গেছে।’
ফেডোরুক বলেন, নিহত এই সকল মানুষকেই মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে নারী-পুরুষ এবং এমনকি ১৪ বছর বয়সী একটি কিশোরও রয়েছে।









