spot_img

মানুষকে বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের স্বাধীনতা: প্রধানমন্ত্রী

প্রজাতন্ত্রের নবীন কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন যেখানে দায়িত্ব পালন করবেন অবশ্যই মানুষের কথা চিন্তা করবেন। যে যে এলাকায় কাজ করবেন সে এলাকা সম্পর্কে জানতে হবে। সেখানকার মানুষের আচার-আচরণ, জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কীভাবে তাদের উন্নতি করা যায়- সে বিষয়েও ভাবার সুযোগ আপনাদের রয়েছে। মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ যেন কখনো সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের এই স্বাধীনতা। বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু আমাদের স্বাধীনতা। কাজেই স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছায় সেটাই আমাদের লক্ষ্য।

রবিবার (৩ এপ্রিল) শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত ১২১, ১২২, ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‌আপনারা অল্প সংখ্যক ভাগ্যবান ব্যক্তি দেশ সেবার সুযোগ পাচ্ছেন। কাজেই আপনাদের চিন্তা-চেতনা জনকল্যাণমূলক হতে হবে। মাঠ পর্যায়ে কাজের মধ্য দিয়ে আপনারা যে জ্ঞান লাভ করবেন সেটাই আগামী দিনে যখন উচ্চ পর্যায়ে যাবেন, বাস্তবায়ন করার সুযোগ পাবেন। বাংলাদেশকে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়নে মূল কারিগর আপনারাই হবেন। কাজেই এখন থেকে আপনাদের সেভাবে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ