শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমাদের কিছু করার নেই: পাকিস্তানের সেনাবাহিনী

আজ রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যায়িত করে সেটি নাকচ করে দিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে ইমরানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এ বিষয়ে মুখ খুলেছে পাক সেনাবাহিনী।

ঘটনাপ্রবাহে সেনাবাহিনীর সম্পৃক্ততা সম্পর্কিত প্রশ্নের উত্তরে জিও নিউজের সঙ্গে আলাপকালে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, একেবারেই না। সামরিক বাহিনী এসবের সঙ্গে যুক্ত নয়। আমাদের কিছু করার নেই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ