spot_img

বাম-ডান, অতিবাম-অতিডান ও তালেবান নিয়ে বিএনপি মোর্চা করেছিল: তথ্যমন্ত্রী

বিএনপির মোর্চা গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ ধরনের মোর্চা তারা ২০১৮ সালের আগেও করেছিল। বাম-ডান, অতিবাম-অতিডান-তালেবান সবাইকে নিয়ে তারা মোর্চা করেছিল, নির্বাচনেও অংশ নিয়েছিল। সেই মোর্চার মাধ্যমে ফলাফল মাত্র পাঁচটি আসন। এবারও তারা মোর্চা করার চেষ্টা করছে, প্রেসিডেন্ট আছে তো সেক্রেটারি নাই, দুইজন নিয়ে দল। সেগুলো নিয়ে তারা মোর্চা করার চেষ্টা করছে। তারা চেষ্টার মধ্যে থাকতে পারে, তবে এই চেষ্টায় কোনো লাভ হবে না।

আজ রবিবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়মিত বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, বিএনপি আসলে কোনো ইস্যু পাচ্ছে না তো, খড়কুটো আঁকড়ে ধরে তারা তাদের রাজনীতিটাকে টিকিয়ে রাখতে চায়। যারা পুরুষ হয়ে বোরকা পরে হাইকোর্টে গিয়ে জামিন চায়, তারা যখন সরকার পতনের আন্দোলনের কথা বলে তখন মানুষও হাসে, বানরও হাসে। তাদের এই খালি কলসি বেশি বাজার মতো কথা আমরা বহুদিন ধরে শুনে আসছি।

তিনি বলেন, পতনের আন্দোলন তো ২০০৯ সাল থেকেই শুরু করেছে, এরপর জনগণ আরো দু’বার ভোট দিয়ে আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং তাদের এই হুমকি-ধমকির মধ্যেও আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ধস নামানো বিজয়ের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দেবে, সেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ