spot_img

ইসলামী ছাত্রসমাজ চট্টগ্রাম উত্তর জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহবুবুল মান্নান


বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) চট্টগ্রাম হাটহাজারী আল জামান হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ তারেকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফায়সাল এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মুফতী মোহাম্মদ আলী, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা এনামুল হক কুতুবী,
মাওলানা মোস্তাক আহমদ মাদানী, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রসমাজ নেতা অলি উল্লাহ আরজু ও মোহাম্মদ ওবায়দুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিয়াম সাধনার মূল শিক্ষা হলো সব কর্মকে পরিশুদ্ধ করা। সব ক্ষতিকর কথা ও কাজ থেকে বিরত থাকা। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পুরো একটি মাসজুড়ে সিয়াম সাধনার পর আল্লাহর ইচ্ছা-অনিচ্ছার নিরিখে জীবনযাপনের মানসিকতা সৃষ্টি হয়। আল কোরআনের পরিভাষায় একেই বলা হয়েছে তাকওয়া। প্রকৃত মানুষ হওয়ার জন্যই তাকওয়া অর্জন জরুরি।

পরে দেশ ও জাতির বিশেষ কল্যাণে মুনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ