spot_img
spot_img

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ছবি প্রকাশ করল ইরানি গণমাধ্যম

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সংস্থাটি এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত বিমানটির গায়ে থাকা চিহ্ন থেকে এটি আমেরিকার ইউরোপীয় কমান্ড -এর অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে। যদিও এর আগে বিমানটি এফ-৩৫ হতে পারে বলে যে দাবি করা হয়েছিল, তাসনিম নতুন প্রতিবেদনে তা পুনরায় উল্লেখ করেনি।

তাসনিম জানায়, বিমানটি ব্রিটেনের লেকেনহিথ এয়ার বেসে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। এই স্কোয়াড্রনকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য সেন্টকম অঞ্চলে মোতায়েন করা হয়েছিল বলে দাবি করা হয়।

এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ