spot_img

গ্রেপ্তারদের মুক্তি না দিলে আমাদের ঈদ হবে গণভবনের সামনে: নুরুল হক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, গ্রেফতারকৃত ছাত্রদের পরিবারসহ আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের আগে গ্রেপ্তারদের মুক্তি না দিলে আমাদের ঈদ হবে গণভবনের সামনে।

সোমবার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আটক ছাত্রদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব বলেন।

নুরুল হক নুর বলেন, মোদির আগমনের প্রতিবাদ জানিয়েছি। মতিঝিলে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে, ছাত্রদের আটক করেছে। গ্রেপ্তার করে শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে যারা বাইরে আছে তাদের আতঙ্কে রাখা হচ্ছে, ভয়ভীতি সঞ্চার করা হচ্ছে। যেসব পুলিশ ছাত্র নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, সরকার তাদের নানাভাবে পুরস্কৃত করছে।

এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, খুবই দুঃখ লাগে একটা সরকার কত দুর্বল হলে কিছু ছাত্রের ভয়ে কাঁপতে হয়। তাদের গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। রিমান্ড খুবই ফালতু জিনিস। এখানে নির্যাতন করা ছাড়া কোন কাজ নেই। যারা প্রশ্ন করে তাদের নিজেদেরও কোন ধারনায় নেই, দেশে কী হচ্ছে? আমরা কী চাই, কেন চাই তার যৌক্তিকতা আছে কিনা?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ