spot_img
spot_img

ভয়াবহ হামলায় এলিট কমান্ডো ফোর্সসহ কাবুল সরকারের ৭ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ভয়াবহ হামলায় কমপক্ষে সরকারি সাত সেনা নিহত হয়েছেন। তবে কাবুল সরকারের পক্ষ থেকে এ হামলার জন্য তালেবানকে দায়ী করা হলেও তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার (৩ মে) কাবুল সরকারের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক ভিডিও বার্তায় আফগানের আশরাফ ঘানি সরকারের ফারাহ প্রদেশের গভর্নর তাজ মুহাম্মাদ জাহিদ বলেন, তালেবান একটি আর্মি পোস্টে হামলা চালিয়েছে। তারা কাছাকাছি একটি বাড়ি থেকে ৪শ মিটার গভীর সুরঙ্গ খুড়েছে। তালেবানের সদস্যরা এক সেনাকে ধরে নিয়ে গেছে বলে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় দুই কর্মকর্তা জানান, এলিট কমান্ডো ফোর্সসহ সেনাবাহিনীর ডজনখানেক সদস্য নিহত হয়েছে।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য খায়ের মুহাম্মাদ নুরজাই বলেন, হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে এবং ওই সেনা ঘাঁটি এখন তালেবানদের দখলে চলে গেছে।

তবে ওই হামলার দায় এখনও স্বীকার করেনি তালেবান এবং এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো মন্তব্যও করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানীতে হামলার ঘটনায় ২১ জন আহত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ