spot_img

ঈদের দিন রাজধানীতে দুঃস্থদের মধ্যে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীতে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

আজ (৩ মে) মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নেতৃত্ব কর্মসূচীতে নগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শেখ ফজলে বারী মাসউদ বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা থাকলে সুবিধাবঞ্চিত খুঁজে পাওয়া দুষ্কর হত। অথচ আজ দেশে ধনী গরিব বৈষম্য চরম আকার ধারণ করেছে। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের উপর আবশ্যকীয় কর্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও জনগণের জন্য কাজ করে আসছে। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ঈদের দিন খাদ্য বিতরণ কর্মসূচী সম্পাদন করলো।

তিনি দেশের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিবর্গের প্রতি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ