spot_img

সংসদ ভবনে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, জাতীয় সংসদের স্পীকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার মুসল্লীরা জামাতে অংশগ্রহণ করেন।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।

বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ