spot_img
spot_img

খিজির আদনানের শাহাদাতের পর গাজায় ইসরাইলের বিমান হামলা; পাল্টা জবাব দিলো হামাস

ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শাসনাধীন অবরুদ্ধ গাজাতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (২ মে) ফিলিস্তিনের হরকাতুল জিহাদ ইসলামীর নেতা খিজির আদনানের শাহাদাত পরবর্তী শেষ রাত্রীতে হামলা শুরু করে তারা।

হামাসের তথ্যমতে, ইহুদিবাদী ইসরাইল কর্তৃক অবরুদ্ধ গাজার প্রধানতম ২টি জায়গায় বিমানে করে বোমা চালিয়েছে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা।

গাজা সিটির টিআরটি প্রতিবেদক নিজার আস-সাদাওয়ী জানান, অবরুদ্ধ গাজায় বোমা হামলার জন্য জঙ্গি বিমান ও ফাইটার ড্রোন ব্যবহার করেছে ইহুদিবাদী ইসরাইল। ইহুদিবাদীদের বিমান হামলার সময় ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ হামাসও দখলকৃত ফিলিস্তিন বা অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইহুদি জনবসতি লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালায়।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, সাধারণ ইহুদি জনবসতি লক্ষ্য করে ফিলিস্তিনিরা এখন নিয়মিত রকেট হামলা চালায়। আর এটাই এখন বাস্তবতা। গাজা থেকে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে আমাদের ভূখণ্ডে। পাল্টা হামলার বিষয়টি টের পেয়ে আমাদের নাগরিকরা দ্রুত বোম শেল্টারে আশ্রয় নিতে চলে যান।

হামলা ও পাল্টা হামলার ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এছাড়া ফিলিস্তিন স্বাস্থ্য অধিদপ্তরও এখন পর্যন্ত হতাহতের কোনো বিবৃতি জারি করেনি।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হামাস নিয়ন্ত্রিত গাজায় এমন সময়ে হামলা চালায় যখন তাদের কারাগারে অনশনরত ফিলিস্তিনী বন্দী খিজির আদনানের শাহাদাতের খবরটি বাইরে ছড়িয়ে পড়ে।

খিজির আদনানের শাহাদাতের খবরে ফিলিস্তিনের মুজাহিদীনদের পক্ষ থেকে বড় ধরণের হামলার আশঙ্কা করছিলো অবৈধ রাষ্ট্র ইসরাইল। তাই ক্ষয়ক্ষতি ও বড় ধরণের হামলা রুখতে প্রথমে তারাই অবরুদ্ধ গাজার সশস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ করে বিমান ও ড্রোন হামলা চালায়। হামলায় বোমার পাশাপাশি দু’টি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে তাদের সন্ত্রাসী সেনারা।

হামলা পাল্টা হামলা যাতে দীর্ঘায়িত না হয় বুধবার (৩ মে) মিশর, কাতার ও জাতিসংঘের প্রতিনিধিরা দু’পক্ষের সাথে বৈঠকে বসেন এবং বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় অবৈধ রাষ্ট্র ইসরাইল ও হামাস।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ