spot_img
spot_img

রাজনীতিতে ফিরলে আ’লীগের হয়েই মাঠে নামব: সাকিব

রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামার কথা জানিয়েছেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হসান।

আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সেটাই তো হওয়ার কথা, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে?’

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাকিব বলেন, ‘আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে সাকিব বলেন, ‘এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।’

আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, এতে দেশের কোনো ভালো হচ্ছে বলে মনে করেন না সাকিব। তিনি বলেন, ‘হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ